সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

7000MAH ব্যাটারি সহ 3 দুর্দান্ত স্মার্টফোন, দাম 10999 টাকা থেকে শুরু

HIGHLIGHTS
  • সেরা 7000mAh ব্যাটারি সমেত মোবাইলের খোঁজ

  • বাজেটের মধ্যে কেনা যাবে 7000mAh ব্যাটারির ফোন

  • Samsung Galaxy F 62 , Tecno Pova 2, Samsung Galaxy M51 মডেল আসে 7000mAh  

  • যে কোনো স্মার্টফোনের ক্যামেরা ও স্টোরেজের সাথে গুরুত্বপূর্ণ ফিচার হল ব্যাটারি। আজকাল অধিকাংশ মোবাইলেই থাকে 5,000 mAh ব্যাটারি ফিচার। তবে এখন কয়েকটি হ্যান্ডসেট রয়েছে যারা 7000mAh ব্যাটারি। আপনিও যদি এমন ব্যাটার ফিচারের স্মার্টফোন কিনতে চান তবে চোখ বোলাতে পারেন নীচের লিস্টে।Samsung Galaxy F62, Tecno Pova 2, Samsung Galaxy M51 মডেল আসে 7000mAh ব্যাটারি ফিচারসমেত। এই মডেলগুলি বেশ বাজেট ফ্রেন্ডলিও। পাওয়া যাবে 25,000 টাকার 
  • Samsung Galaxy F62

    হাতেগোনা যে কয়েকটি স্মার্টফোনে 7000mAh ব্যাটারি ফিচার পাওয়া যায় তাদের মধ্যে অন্যতম হল Samsung Galaxy F62। 25,000 টাকা বাজেটের মধ্যে যেসমস্ত স্মার্টফোন পাওয়া যায় তাদের মধ্যে সেরা হল এই মোবাইল। Samsung Galaxy F62 স্মার্টফোনের আকর্ষণীয় স্পেসিফিকেশনগুলি হল- 8GB RAM স্টোরেজ ফিচার যা এক্সপ্যান্ড করা যায় 1TB পর্যন্ত। ডিসপ্লে হিসেবে রয়েছে 6.7ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে। ক্যামেরা ফিচারের মধ্যে উল্লেখযোগ্য হল 64MP কোয়াড রিয়ার ক্যামেরা, 32MP সেলফি শুটার। এছাড়া ব্যাটারি ফিচার হিসেবে রয়েছে  7,000 mAh ব্যাটারি ও 18W ফাস্ট চার্জের সাপোর্ট। 

    Samsung Galaxy F62 স্মার্টফোনের দাম

    Samsung Galaxy F62 মোবাইলের 6GB RAM ভ্যারিয়েন্ট পাওয়া যাবে 23,999 টাকায়। 8GB RAM ভ্যারিয়েন্ট কেনা যাবে 25,999 টাকায়। কেনা যাবে ফ্লিপকার্ট এবং  স্যামসাংয়ের অফিসিয়াল সাইট থেকে। পাওয়া যাবে বিভিন্ন অফলাইন স্টোরেও। 

  • Tecno Pova 2

    Tecno Pova 2  স্মার্টফোন সবচাইতে সস্তা স্মার্টফোনগুলির মধ্যে একটি। এতে রয়েছে 7000mAh ব্যাটারি ফিচার। পাওয়া যাচ্ছে 64GB এবং 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টে। Tecno Pova 2 ডিভাইসে রয়েছে  6.95 ইঞ্চি এফএইচডি প্লাস ডট ডিসপ্লে। ক্যামেরা ফিচার হিসেবে রয়েছে  48MP কোয়াড  রিয়ার ক্যামেরা সিস্টেম , 18W ফাস্ট চার্জের সুবিধাসমেত। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও G85 SoC চিপসেট।

    Tecno Pova 2 স্মার্টফোনের দাম

    Tecno Pova 2 স্মার্টফোনের 64GB স্টোরেজ মডেলের দাম 10,999 টাকা। 128GB স্টোরেজ মডেল পাওয়া যাবে 13,499 টাকায়। দুটি ভ্যারিয়েন্ট পাওয়া যাবে তিনটি কালার অপশনে। অ্যামাজন ই-কমার্স সাইট এবং অফলাইন স্টোরে কেনা যাবে এই 

  • Samsung Galaxy M51

    7000mAh ব্যাটারি ফিচারসমেত মোবাইলগুলির মধ্যে অন্যতম হল Samsung Galaxy M51। এই স্মার্টফোনে রয়েছে  বেশ শক্তিশালী স্পেসিফিকেশন। এতে রয়েছে 6.7 ইঞ্চি ডট ডিসপ্লে। প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G। স্টোরেজ হিসেবে রয়েছে 6GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ। ক্যামেরা ফিচার হিসেবে রয়েছে 64MP কোয়াড রিয়ার ক্যামেরা ও 32MP ফ্রন্ট ক্যামেরা।

    Samsung Galaxy M51 স্মার্টফোনের দাম

    Samsung Galaxy M51 স্মার্টফোনের একটিমাত্র ভ্যারিয়েন্ট রয়েছে 6GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ। Amazon থেকে কেনা যাবে 23,990 টাকায়।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কে এই ‘৬৩ বুড়ি’! তাকে নিয়ে কী করতে চায় ইউটিউব

তথাকথিত ‘৬৩ বুড়ি’-কে নিয়ে তৈরি হয়েছে মাশ-আপ ভিডিও। তাতে গানের ফাঁকে বসেছে মহিলার মুখ থেকে উচ্চারিত গালাগালি। '63 Buri' ইউটিউব কতটা এগিয়ে দিচ্ছে মানব সভ্যতাকে? এই বিষয়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের বাংলা-য় যদি রচনা লিখতে বলা হয়, তা হলে আশ্চর্য হবেন না। দিনকাল পুরো ইউটিউবেরই। সোশ্যাল মিডিয়া পোস্টানোর জন্য এই খনি অনন্ত। তার উপরে বেবাক স্বাধীনতা যা খুশি আপলোড করার। বোথ ওয়ে ট্রাফিক। হিঁয়াসে গাড়ি ঘুসাও হুঁয়াসে নিকাল দো। এই আসা-যাওয়ার পথের ধারেই যা খেলার, তা খেলে নাও। ইউটিউবে নিয়মিত ভ্রমণরতরা জানেন, এই খেলা এক অন্তহীন পরিসরে। কূল নাই কিনার নাই অথই দরিয়ার পানি। সেই দরিয়ায় যেমন সোনার পাহাড়ওয়ালা দ্বীপ রয়েছে, অমরত্বের আরক-সমৃদ্ধ কলস রয়েছে, তেমনই অজানা হিংস্র প্রাণী-টানিও রয়েছে। অনেকেই বলে থাকেন, ইউটিউব একসময়ে টিভি-কে আউট করে দেবে। দিক। তাই যেন হয় মা মঙ্গলচণ্ডী। কদর্য সিরিয়াল, খবরের নামে অতিনাটক, গান শোনানোর নামে জগঝম্প, সাক্ষাৎকারের নামে কতগুলো অনড্বানের আত্মপ্রচার আর হাসিমুখে দন্তশূল ঢেকে বাংলা উচ্চারণরতা কিছু অ্যাঙ্কর দেখে দেখে চোখে মরু সাহারা। এর বাইরে কি বেরতে পারে না অডিও-ভিস্যু...

Amazon & Flipkart Sale: ৫০০ টাকারও কমে মিলছে 4G/MP3 প্লেয়ার-সহ Nokia ফোন!

একটা রাফ ইউজের ফোন কেনার পরিকল্পনা থাকলে এটাই সেটা কেনার সেরা সময়। ফ্লিপকার্টে চলছে বিগ বিলিয়ন ডে'জ সেল। অন্যদিকে অ্যামাজনে চলছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেল। দুই জায়গাতেই স্মার্টফোন, হোম অ্যাপ্লায়েন্স-সহ প্রায় প্রতিটি সেগমেন্টেই আকর্ষণীয় ছাড় দেওয়া হচ্ছে। ছাড় দেওয়া হচ্ছে সস্তার ফিচার ফোনেও। দুটি সাইটেই বাম্পার এক্সচেঞ্জ বোনাসও দেওয়া হচ্ছে। ফলে ফিচার ফোনগুলি আরও সস্তায় কিনতে পারবেন। তাই একটা রাফ ইউজের ফোন কেনার পরিকল্পনা থাকলে এটাই সেটা কেনার সেরা সময়। Flipkart-এ সস্তার ফিচার ফোন ১. DIZO Star 300 Dizo রিয়েলমির সাব-ব্র্যান্ড। এর নতুন ফিচার ফোন DIZO Star 300 ফ্লিপকার্টে সেলে ভালই বিক্রি হচ্ছে। ১,৪৯৯ টাকা দাম। তবে সেলে ৩০০ টাকা কম অর্থাৎ ১,১৯৯ টাকায় কেনা যাবে। শুধু তাই নয়, গ্রাহকরা ৬০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও পেতে পারেন। অর্থাৎ মাত্র ৫৯৯ টাকায় ফোনটি কেনা যাবে। ২. Easyfone Shield ফোনটির MRP ৬,৪৯৯ টাকা। ফ্লিপকার্টে সেলে ৫,৩৯৯ টাকায় পাবেন। সর্বোচ্চ ৪,৮৫০ টাকার এক্সচেঞ্জ অফার পাবেন। অর্থাৎ, যদি আপনি সম্পূর্ণ এক্সচেঞ্জ বোনাস পান, তাহলে ফোনটির দাম পড়বে মাত্র ৫...

টিকটক-ইউসি ব্রাউজার-সহ ৫৯টি চিনা অ্য়াপ নিষিদ্ধ ভারতেটিকটক, শেয়ারইট, ইউসি ব্রাউজার, লাইকি, ইউচ্য়াট, বিগো লাইভ-সহ মোট ৫৯টি চিনা অ্য়াপ নিষিদ্ধ করল তথ্য়-প্রযুক্তি মন্ত্রক।

সীমান্ত উত্তেজনার আবহে চিনের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপের পথে হাঁটল কেন্দ্র সরকার। টিকটক, শেয়ারইট, ইউসি ব্রাউজারের মতো জনপ্রিয় চিনা অ্য়াপ নিষিদ্ধ করল ভারত সরকার। টিকটক, শেয়ারইট, ইউসি ব্রাউজার, লাইকি, ইউচ্য়াট, বিগো লাইভ-সহ মোট ৫৯টি চিনা অ্য়াপ নিষিদ্ধ করল তথ্য়-প্রযুক্তি মন্ত্রক। টিকটক, শেয়ারইট, ইউসি ব্রাউজার, লাইকি, ইউচ্য়াট, বিগো লাইভ ছাড়াও নিষিদ্ধ অ্য়াপের তালিকায় রয়েছে ক্লাব ফ্য়াক্টরি, এমআই কমিউনিটি, ভাইরাস ক্লিনার, এমআই ভিডিও কল-শাওমি, হেলো, বিউটি প্লাস, ইউ ক্য়াম মেকআপ, ক্য়াম স্ক্য়ানার, সুইট সেলফি, প্য়ারালেল স্পেস, ইউসি নিউজ, উই মিট, ডিইউ রেকর্ডার, মোবাইল লেজেন্ডস, ওন্ডার ক্য়ামেরা। তথ্য় প্রযুক্তি মন্ত্রকের তরফে এ ব্য়াপারে জানানো হয়েছে, ওই অ্য়াপগুলি দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা, দেশের সুরক্ষার জন্য় ক্ষতিকারক। সেকারণেই ওই অ্য়াপগুলিকে নিষিদ্ধ করা হয়েছে। তথ্য় প্রযুক্তি আইনের ৬৯এ ধারায় অ্য়াপগুলি নিষিদ্ধ করা হয়েছে। তথ্য় প্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ১৩০ কোটি ভারতবাসীর তথ্য় সুরক্ষিত রাখার প্রশ্নে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্য়ান্ড্রয়েড ও আইওএস প্ল্য়াটফর্মে মোবাইল অ্য়াপকে অপব্য়...